সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

"রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর

"রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর
গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরোনো ডিভাইস। যেটির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল। যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল।

আহমদ বখশায়েশ আরদেস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন।

তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়ত দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়। ইরানের সরকারি এ কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল। তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার।

গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওইদিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান। তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর